News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিকল্প ব্যবস্থা না করে গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নিগমের, তা সম্পূর্ণ অনুচিত : মানিক দে
Image

বিকল্প ব্যবস্থা না করে গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নিগমের, তা সম্পূর্ণ অনুচিত : মানিক দে

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : বিকল্প ব্যবস্থা না করে গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুর নিগম। তা করা সম্পূর্ণ অনুচিত হয়েছে। আজ নিগমের উচ্ছেদ অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।

এদিন তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে অমানবিকভাবে বুলডোজার দিয়ে দোকানপাট ভেঙে দিয়েছে পুর নিগম। এই ক্ষুদ্র ব্যবসায়ের উপর তাদের সংসার প্রতিপালন করেন। তাঁর দাবি, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা সকলেই গরিব ও নিম্নবিত্ত পরিবারের সদস্য, যাঁরা দিনমজুরি ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

তিনি আরও বলেন, এভাবে বুলডোজার চালিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করা চরম অমানবিক। এতে তাদের রুটি-রুজি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে।

প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, পুর নিগমের তরফে দুই দিন অন্তর অন্তর শহরের হকারদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন যেতে না যেতেই সেই হকাররাই আবার ফুটপাতে ব্যবসা শুরু করছে। এতে সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি নিগমের কাছে আবেদন জানান, উচ্ছেদের আগে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক। তবেই এই সমস্যার মানবিক ও স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top