News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফিরল প্রকৃত মালিকদের হাতে, সোনার চেইন-সহ এক চোর গ্রেপ্তার
Image

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফিরল প্রকৃত মালিকদের হাতে, সোনার চেইন-সহ এক চোর গ্রেপ্তার

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: পশ্চিম জেলার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি একটি সোনার চেইন উদ্ধারের পাশাপাশি একজন অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সাফল্যের বিস্তারিত বিবরণ দেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।

পুলিশ সুপার নমিত পাঠক জানান, গত ছয় মাসের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম জেলার নানা এলাকা থেকে এই মোবাইল ফোনগুলি হারিয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। ধারাবাহিক প্রচেষ্টায় মোট ২৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৪টি মোবাইল ফোন সিআইআর পোর্টালের মাধ্যমে শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে ওই ২৪টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও পুলিশ সুপার জানান, আগরতলার চন্দ্রপুর এলাকা থেকে একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কৈলাসহরে গা ঢাকা দিয়ে ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন মোবাইল ফিরে পাওয়া সাধারণ মানুষ।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top