News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনরেগা প্রকল্প পূর্নবহাল সহ ৪ টি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারী ধর্মঘটের ডাক সিআইটিইউ-র
Image

মনরেগা প্রকল্প পূর্নবহাল সহ ৪ টি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারী ধর্মঘটের ডাক সিআইটিইউ-র

আগরতলা, ৪ ফেব্রুয়ারী: দেশের শ্রমিক ও কৃষকরা দেশ গড়ার চাবিকাঠি। কিন্তু দু:খের বিষয় তাঁদের জীবন কেন্দ্র সরকারের শাসনকালে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর বিরুদ্ধে সকলকে একত্রে লড়াই করতে হবে। তাই মনরেগা প্রকল্প পূর্নবহাল সহ ৪ টি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনটাই জানিয়েছেন রাজ্য নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত। পাশাপাশি, তিনি সর্বস্তরের মানুষকে ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন।

সিআইটিইউ রাজ্য নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, দেশের শ্রমিক ও কৃষকরা দেশ গড়ার চাবিকাঠি। কিন্তু দু:খের বিষয় আজ তাঁদের জীবন কেন্দ্র সরকারের শাসনকালে অতিষ্ঠ হয়ে পড়েছে। কেন্দ্রের বর্তমান বিভিন্ন নীতির ফলে শ্রমিকদের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। এরই বিরুদ্ধে সকলকে একত্রে লড়াই করতে হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, আমাদের ধর্মঘটে যেতে বাধ্য করেছে সরকার। কারণ, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকস্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার উদ্দেশ্যে কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে। এই সিদ্ধান্ত সরকার পুরোপুরি কর্পোরেটদের স্বার্থের জন্য লাগু করেছে। এই আইনের আওতার বাইরে থাকবে দেশের ৯০ শতাংশ মানুষ। কারণ, দেশের বেকার প্রবীণ ও কৃষকদের স্বার্থ বিরোধী এই আইন।

তাঁর কথায়, গোটা দেশের কৃষকদের আন্দোলনের জেরে ২৯ টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড লাগু করেছে কেন্দ্র সরকার। এই শ্রম কোড লাগুর ফলে ৮ ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। আগামী ১ লা এপ্রিল থেকে ৪টি শ্রম কোড লাগু হলে শ্রমিকরা বেকায়দায় পড়বে। এদিকে, এমজিএনরেগা প্রকল্প বাতিল করে নতুন ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে। যা দেশের গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থবিরোধী।এমজিএনরেগা প্রকল্পের ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ শ্রমিকরা উপকৃত হতেন। কিন্তু এই প্রকল্প বাতিল হলে গ্রামীণ দরিদ্র শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাই শ্রমিকবিরোধী সরকারকে পরাস্ত করতে সকলে ময়দানে নামতে হবে।

তাই সিআইটিইউ’র পক্ষ থেকে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারী সহ সর্বস্তরের মানুষকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top