News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোয়াইফাং এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

কোয়াইফাং এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ৪ ফেব্রুয়ারী: জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে একাধিক স্থানে সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

এদিন পরিদর্শনকালে মন্ত্রী কোয়াইফাং থেকে বাগমারা যাওয়ার পথে চলমান সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি রাস্তার গুণমান ও নির্মাণের মান নিয়েও বিস্তারিত খোঁজখবর নেন। এছাড়াও শ্রীকান্ত বাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা হয়। পাশাপাশি কৃষ্ণরাম পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ওই এলাকার সার্বিক উন্নয়নের জন্য পরিকাঠামো, শিক্ষা ও মৌলিক পরিষেবার উন্নয়ন অত্যন্ত জরুরি। সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রতিটি প্রকল্প স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top