News Flash

  • Home
  • মুখ্য খবর
  • update: পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান, বেকায়দায় ক্ষুদ্র ব্যবসায়ীরা, ভেন্ডার লাইসেন্স থাকা সত্বেও উচ্ছেদ অভিযান, তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে মজদুর মনিটরিং সেল
Image

update: পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান, বেকায়দায় ক্ষুদ্র ব্যবসায়ীরা, ভেন্ডার লাইসেন্স থাকা সত্বেও উচ্ছেদ অভিযান, তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে মজদুর মনিটরিং সেল

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল ভোর রাত থেকেই বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস, হরিগঙ্গা বসাক রোড ও শকুন্তলা রোড পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও দোকান উচ্ছেদে অভিযান চালায় পুর নিগম। তবে ওই অভিযানে শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী চরম সমস্যার মুখে পড়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ভেন্ডার লাইসেন্স থাকা সত্বেও নিগমের তরফ থেকে দেকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, নিগমের উচ্ছেদ অভিযানকে ঘিরে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে মজদুর মনিটরিং সেল।

আজকের অভিযানের মাধ্যমে শহরের বেআইনিভাবে দখল করা জায়গা পরিষ্কার করা হয়। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। এ বিষয়ে মেয়র জানান, আগরতলা শহরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ ব্যবসা ও ফুটপাত দখলের কারণে যানজট এবং জনদুর্ভোগের একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি ও বাইক পার্কিং এবং ভেন্ডার বসানোর ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রয়োজন অনুযায়ী আগামীদিনেও অভিযান চালানো হবে। মূলত যাদের কাছে ভেন্ডার লাইসেন্স রয়েছে তারাই ব্যবসা করতে পারবেন। তাঁর কথায়, এখন থেকে ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

এদিন মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি আরও হয়ে বলেন, এখন থেকে কভার ড্রেনের উপর কিংবা রাস্তার ধারে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। রাস্তার ধারে ব্যবসা করতে হলে বৈধ ভেন্ডিং লাইসেন্স থাকতে হবে। এমনকি, শহরের যততত্রে গাড়িও পাকিং করা যাবে না। তাহলে নিগমের তরফ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই অভিযানে শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী চরম সমস্যার মুখে পড়েছেন। অনেকেই পরিবার নিয়ে রাস্তায় বসে ব্যবসা করতেন। উচ্ছেদের ফলে তারা এখন বেকায়দায় পড়েছেন অভিযানের সময় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়েন। যা গোটা এলাকায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে। একাধিক হকারদের অভিযোগ, যথাযথ যাচাই না করেই পুর নিগম আমাদের স্টল ভেঙে দিয়েছে। বিকল্প ব্যবস্থা তো দূরের কথা আমাদের ভেন্ডিং লাইসেন্স থাকা সত্বেও স্টল ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে, মজদুর মনিটরিং সেলের সভাপতি দীপক কর উচ্ছেদ অভিযানকে নিয়ে নিগমের বিরুদ্ধে তোপ দাগলেন। আজ সাংবাদিক সম্মেলন করে ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেনন তিনি। তিনি বলেন, এটি দরিদ্র পরিবারগুলোর প্রতি চরম অবিচার। যারা দৈনন্দিন রোজগারের ওপর নির্ভরশীল। রাষ্টবাদী বিচারধারা নিয়ে কাজ করা হকারদের কাছে লাইসেন্স থাকা সত্বেও বুলডোজার দিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে।

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে মজদুর মনিটরিং সেল হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিগম সংগঠনের সঙ্গে আলোচনা করতে পারত বলেও তিনি মন্তব্য করেন। বিপ্লব কর আরও বলেন, সংগঠনকে জানানো হলে হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব ছিল। কিন্তু গতকাল রাতে উচ্ছেদ অভিযান চালিয়ে সংগঠন ও হকারদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top