News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাঙামুড়া মুন্ডাপাড়ায় যৌথ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
Image

রাঙামুড়া মুন্ডাপাড়ায় যৌথ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: ফের গোপন অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে। সঙ্গে আটক করা হয় এক ব্যক্তিকে। সিধাই থানায় গোপন সূত্রে খবর আসে যে রাঙামুড়া মুন্ডাপাড়া সংলগ্ন একটি রাবার বাগানে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে তড়িঘড়ি অভিযানে নামে সিধাই থানার পুলিশ এবং ১০৪ ব্যাটেলিয়ন বিএসএফ-এর জওয়ানরা।

যৌথ অভিযানে বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে প্যাকেটজাত অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় অনেকে। আটক ব্যক্তির নাম বাপন ভৌমিক।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top