News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া–রাঙ্গামাটিয়া থেকে দুর্লভনারায়ণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
Image

সোনামুড়া–রাঙ্গামাটিয়া থেকে দুর্লভনারায়ণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

আগরতলা, ৩ ফেব্রুয়ারী: সুশাসনের উন্নয়নের দাবির আড়ালে ফের বেহাল চিত্র উঠে এল সোনামুড়া–রাঙ্গামাটিয়া থেকে দুর্লভনারায়ণ পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে। অভিযোগ, রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ চালানো হচ্ছে, যার ফলে নতুন রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সংশ্লিষ্ট দপ্তরের এসডিও-র চোখের সামনেই এই কাজ চললেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসীর বক্তব্য, একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও প্রতিকার মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এই পরিস্থিতিতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগগুলিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং প্রকল্পের স্বচ্ছতা ও গুণমান বজায় রাখতে আদৌ কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top