দেরাদুনে খাদে পড়ল এইচআরটিসি বাস, নিহত ৪

দেরাদুন, ৩ ফেব্রুয়ারী: উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ কালসি এলাকার ক্বানু–মীনাস মোটর রোডে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর একটি বাস খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আরও প্রায় ১২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে বিকাশনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর নির্দেশে আশপাশের সমস্ত চিকিৎসাকেন্দ্রকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply