News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরের জামজুরি গ্রাম পঞ্চায়েতে নতুন মার্কেট স্টল নির্মানের ভূমিপুজনে উপস্থিত মন্ত্রী প্রনজিত সিংহ রায়
Image

উদয়পুরের জামজুরি গ্রাম পঞ্চায়েতে নতুন মার্কেট স্টল নির্মানের ভূমিপুজনে উপস্থিত মন্ত্রী প্রনজিত সিংহ রায়

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার উদয়পুরের জামজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুনভাবে মার্কেট স্টল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নাবার্ডের ৪ কোটি ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তায় এই প্রকল্পের সূচনা হয়। এ উপলক্ষে আয়োজিত ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

অনুষ্ঠানে এলাকার ৮০ জন মহিলার হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করে চলেছে। প্রকৃত কৃষকদের হাতে বিনামূল্যে কৃষিসামগ্রী তুলে দিয়ে তাঁদের আর্থিক অবস্থাকে সুদৃঢ় ও সুদূরপ্রসারী করে তোলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই উদয়পুর মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নতুন মার্কেট স্টল নির্মাণ করে তা প্রকৃত কৃষক ও ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ বাজার ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Releated Posts

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে গোয়ালাবস্তিতে মারপিট, দুই যুবক আটক

 আগরতলা, ৭ মেঃ গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালাবস্তি এলাকায়। ঘটনায় আহত এক…

ByByReshmi Debnath May 7, 2026

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার…

ByByReshmi Debnath May 7, 2026

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা…

ByByReshmi Debnath May 7, 2026

১৩ মে নবনির্বাচিত জহর চক্রবর্তী বিধায়ক পদে শপথ নেবেন

আগরতলা, ৭ মে: আগামী ১৩ মে বেলা ১২টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top