News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোটরস্ট্যান্ডে সরকারি জমি দখলের অভিযোগে সরব বিশ্রামগঞ্জের মোটর শ্রমিকরা
Image

মোটরস্ট্যান্ডে সরকারি জমি দখলের অভিযোগে সরব বিশ্রামগঞ্জের মোটর শ্রমিকরা

আগরতলা, ৩১ জানুয়ারি: বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে সরকারি জমি দখল করে ব্যবসা চালানোর অভিযোগে শাসকদলের মোটর শ্রমিক নেতা জাকিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার অটো ও মোটর শ্রমিকরা। শনিবার মোটরস্ট্যান্ড চত্বরে এই নিয়ে উত্তেজনা ছড়ায়।

শ্রমিকদের অভিযোগ, গত আট বছর ধরে শাসকদলের নাম ব্যবহার করে মোটরস্ট্যান্ড সিন্ডিকেটের ভেতরে প্রায় চার গণ্ডা সরকারি জমিতে ইট ও সুরকির ব্যবসা চালিয়ে আসছেন নেতা জাকির। দীর্ঘদিন কেউ বাধা না দিলেও সম্প্রতি ওই সরকারি জমিতে আরসিসি পিলার বসিয়ে ঘর নির্মাণের উদ্যোগ নিতেই আপত্তি জানান শ্রমিকরা।

তাঁদের দাবি, সরকারি জমিতে কোনওভাবেই স্থায়ী নির্মাণ করা যাবে না। শ্রমিকরা প্রশ্ন তুলেছেন—জাকির কি একাই এই এলাকার বিএমএস নেতা বা মোটর শ্রমিক নেতা? কীভাবে তিনি বছরের পর বছর সরকারি জমি দখল করে ব্যবসা চালাতে পারেন?

এদিন সমস্ত অটো ও মোটর শ্রমিক একজোট হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, সরকারি জমি দখল করে বেআইনি ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top