News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে তাণ্ডব, টিএসআর জওয়ান তপন দাসের বিরুদ্ধে ভাঙচুর ও সহিংসতার অভিযোগ
Image

জিবি হাসপাতালে তাণ্ডব, টিএসআর জওয়ান তপন দাসের বিরুদ্ধে ভাঙচুর ও সহিংসতার অভিযোগ

আগরতলা, ৩১ জানুয়ারি : জিবি হাসপাতালে পেটের ব্যথার চিকিৎসা করাতে গিয়ে এক টিএসআর জওয়ান তপন দাস তাণ্ডব চালিয়েছেন। উত্তেজিত হয়ে তিনি ইসিজি মেশিন, স্যালাইন স্টিক ও ওষুধের টেবিল ভাঙচুর করার অভিযোগ তার বিরুদ্ধে।

এক নার্স অভিযোগ করেন, টিএসআর জওয়ান তপন দাস হাসপাতালে অপারেশনের এক রোগীকে মারধর করেছেন এবং দুই নার্সকেও আঘাত করেছেন। এছাড়া, হাসপাতালে গেটের সামনে থাকা একটি বেসরকারি মহিলা নিরাপত্তা রক্ষীও তার আক্রমণের শিকার হয়েছেন।

হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জওয়ান তপন দাসকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে এই ঘটনা ঘটার পর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং হাসপাতাল প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

Releated Posts

টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব: রাজ্যপাল

আগরতলা, ৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যক্ষ্মা (টিবি)-র বিরুদ্ধে লড়াই শুধু একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়,…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

নিজেদের ৯ দফা দাবি বাস্তবায়নে মহাকরণ অভিযান ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক…

ByByReshmi Debnath Aug 5, 2026

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top