News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রের মনরেগা নীতি ‘কাগুজে প্রকল্পে’ পরিণত করার অভিযোগ কংগ্রেসের
Image

কেন্দ্রের মনরেগা নীতি ‘কাগুজে প্রকল্পে’ পরিণত করার অভিযোগ কংগ্রেসের

তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি: কেন্দ্রের বিজেপি সরকারের মন রেগা প্রকল্প পরিবর্তন ও দুর্বল করার অভিযোগ তুলে তীব্র আক্রমণে নামল কংগ্রেস দল। শনিবার তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ বলেন, “গরিবের কাজ কেড়ে নিয়ে সরকার কর্পোরেট স্বার্থ রক্ষা করছে।”

তিনি অভিযোগ করেন, মনরেগার নাম পরিবর্তন করে ভিবি জি রাম জি করা হয়েছে, যা গ্রামীণ মানুষের আইনি অধিকার কেড়ে নেওয়ার সমতুল্য। নতুন আইনের মাধ্যমে পঞ্চায়েত প্রধানের ক্ষমতা হ্রাস করে ঠিকাদারের হাতে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে।

সর্বানি ঘোষ দাবি করেন, বরাদ্দ কমানো, কাজের দিন হ্রাস এবং সময়মতো মজুরি না মেটানোর ফলে গ্রামীণ দরিদ্র মানুষ চরম সংকটে পড়েছেন। তিনি বলেন, এই সরকার গরিবের পরিশ্রমের ঘামকে সম্মান করতে জানে না। কাজ চাইলে লাঠি, আর প্রশ্ন তুললে নোটিস—এটাই বিজেপি শাসনের বাস্তব ছবি।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেত্রী আরও অভিযোগ করেন, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে একে একে দুর্বল করা হচ্ছে, যার ফলে মহিলা ও শিশুদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কাজের অভাবের কারণে গ্রামীণ পরিবারগুলি দিশেহারা হলেও সরকার শুধুমাত্র আত্মপ্রচারে ব্যস্ত।

কংগ্রেসের হুঁশিয়ারি, মনরেগা সহ জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে রক্ষা করতে প্রয়োজনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে দল। সাধারণ মানুষের স্বার্থে এই ‘জনবিরোধী নীতি’-এর বিরুদ্ধে লড়াই চলবে বলে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব: রাজ্যপাল

আগরতলা, ৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যক্ষ্মা (টিবি)-র বিরুদ্ধে লড়াই শুধু একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়,…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

নিজেদের ৯ দফা দাবি বাস্তবায়নে মহাকরণ অভিযান ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক…

ByByReshmi Debnath Aug 5, 2026

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top