News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কটিশ চার্চ কলেজ হোস্টেলে ত্রিপুরার ছাত্রীর মৃত্যু
Image

স্কটিশ চার্চ কলেজ হোস্টেলে ত্রিপুরার ছাত্রীর মৃত্যু

কলকাতা, ৩১ জানুয়ারি : স্কটিশ চার্চ কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। তাঁর বাড়ি ত্রিপুরায়। কলেজের হস্টেলে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋষিতা স্কটিশ চার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং কলেজের হস্টেলেই থাকতেন। গত ২৪ জানুয়ারি হঠাৎ করেই তিনি হস্টেলে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে অচৈতন্য অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষক্রিয়ার কারণেই সম্ভবত ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে হস্টেলের অন্যান্য ছাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, মৃতার পরিবারের তরফে থানায় কোনো মামলা করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তাই, তাঁর মৃত্যু রহস্যজনক বলেই সকলের ঠেকেছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top