News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মলয়নগরের কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাস নিখোঁজ: আমরা বাঙালীর ক্ষোভ
Image

মলয়নগরের কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাস নিখোঁজ: আমরা বাঙালীর ক্ষোভ

আগরতলা, ৩১ জানুয়ারি: মলয়নগরের কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাস দীর্ঘদিন ধরে নাগাল্যান্ডে নিখোঁজ রয়েছেন। জানুয়ারি মাসের ১ তারিখে একা ঘুরতে যাওয়ার পর তিনি ৩ তারিখ রাতে হোটেলে আসার পর থেকেই নিখোঁজ।

পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নাগাল্যান্ডে গিয়ে খোঁজাখুঁজি করেছেন, স্থানীয় মানুষের সাহায্য নিয়েও প্রণব দাসের কোন হদিস পাননি। স্থানীয় বিধানসভার উপাধ্যক্ষ ও এমএলএ-র সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকরী তৎপরতা দেখা যায়নি।

পরিবার জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকবার দেখা করার চেষ্টা করা হলেও সেখানেও কোনো ফল পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের সাহায্য নিয়েও ছেলের সন্ধান পাওয়া যায়নি।

আমরা বাঙালী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রণব দাসের কোন হদিস পাওয়া যায়নি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও তেমন সহযোগিতা নেই। পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত।

বাঙালী দলের নেতারা অভিযোগ করেছেন, একজন বাঙালী ছেলে বা মেয়ের বিপদে প্রশাসনের তৎপরতা অনেক কম। জনজাতি অংশের মানুষের ক্ষেত্রে সরকারি সহায়তা ও প্রশাসনের কার্যক্রম বেশি তৎপর হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়, কিন্তু বাঙালীদের ক্ষেত্রে তা দেখা যায় না।

দলীয় নেতারা রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন, প্রণব দাসকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ায়, সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top