News Flash

Image

দুইজন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

আগরতলা, ৩১ জানুয়ারি : বর্ডার এলাকার জয়পুর থেকে দুজন বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ ৪২ নং ব্যাটেলিয়ান। পরবর্তী সময়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, গতকাল বর্ডার এলাকার জয়পুর থেকে বিএসএফ ৪২ নম্বর ব্যাটালিয়ান দুইজন বাংলাদেশিকে আটক করেছে। ধৃতদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। সেই খবরের ভিত্তিতে বিএসএফ তাদের আটক করে। পরবর্তী সময়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top