News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক ও স্বর্ণালঙ্কার উদ্ধারে বড় সাফল্য পুলিশের
Image

চুরি যাওয়া বাইক ও স্বর্ণালঙ্কার উদ্ধারে বড় সাফল্য পুলিশের

আগরতলা, ৩১ জানুয়ারি: গত ডিসেম্বর মাসে চুরি যাওয়া দুটি বাইক সহ ছয়জন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। এই সাফল্যের পর ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট মহকুমার এসডিপিও সুব্রত বর্মন। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও চারটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয় এবং আরও একজন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। এর পাশাপাশি গোয়ালাবস্তি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।

Releated Posts

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি

আগরতলা, ৯ আগস্ট: ১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’। সেই ঐতিহাসিক…

ByByReshmi Debnath Aug 9, 2026

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top