News Flash

Image

১২ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ৩১ জানুয়ারি: নেশা বিরোধী অভিযানে বোধজংনগর থানার অন্তর্গত রাজচনতাই এলাকায় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ চলছিল। খবর পেয়ে বোধজং নগর থানার পুলিশ অভিযান চালায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে গাঁজা গাছ চিহ্নিত করে সেগুলি কেটে ধ্বংস করা হয়।

ঘটনার বিস্তারিত তুলে ধরেন এসডিপিও সুব্রত বর্মন। তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে মাদক নির্মূলে কোনও রকম আপস করা হবে না। অবৈধ গাঁজা চাষ বা মাদক সংক্রান্ত যেকোনও কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top