News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা টাউন হলের নাম পরিবর্তন সরকারের ব্যর্থতার পরিচয়: বিরোধী দলনেতা
Image

আগরতলা টাউন হলের নাম পরিবর্তন সরকারের ব্যর্থতার পরিচয়: বিরোধী দলনেতা

আগরতলা, ২৯ জানুয়ারি: আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের উদ্যোগের তীব্র বিরোধিতা করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ আগরতলা টাউন হলের নামকরণ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান সরকার আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হলের নাম পরিবর্তন করে ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার যে উদ্যোগ নিয়েছে, তা সরকারের ব্যর্থতা ও ইতিহাসবিমুখ মানসিকতারই পরিচয়। তাঁর মতে, ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যদি নতুন কোনো হল নির্মাণ করে নামকরণ করা হতো, তাহলে সেটি আরও গ্রহণযোগ্য ও সম্মানজনক হতো।

তিনি স্পষ্টভাবে জানান, বহুদিনের ঐতিহ্য বহনকারী আগরতলা টাউন হলের নাম পরিবর্তন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের সিদ্ধান্ত শহরের ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করবে বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।
এদিন একই সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্যা বৃন্দা কারাত। তিনি বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
আগরতলা টাউন হলের নাম পরিবর্তন নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top