News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলার পথ কুকুরদের শেল্টার হাউসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে: মেয়র
Image

আগরতলার পথ কুকুরদের শেল্টার হাউসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে: মেয়র

আগরতলা, ২৯ জানুয়ারি: আগরতলার পথ কুকুরদের শেল্টার হাউসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠক শেষে একথা জানান মেয়র দীপক মজুমদার। পথ কুকুর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা এবং আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা।

এদিনের বৈঠক শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের পথ কুকুরগুলিকে ধাপে ধাপে শেল্টার হাউসে স্থানান্তরিত করা হবে। সেখানে কুকুরগুলির যথাযথ পরিচর্যা, জন্ম নিয়ন্ত্রণ, চিকিৎসা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে পথ কুকুর সংক্রান্ত জনসচেতনতা প্রচার চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে সাধারণ মানুষ সতর্ক থাকেন। এর ফলে কুকুরদের উপরে অপ্রয়োজনীয় সংঘাত এড়ানো সম্ভব হবে।

মেয়র আরো বলেন, বিভিন্ন সময় দেখা যায় পথ কুকুরের কামড়ের ঘটনায় প্রায়শই সাধারণ মানুষ আহত হচ্ছেন। বা বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় পথ কুকুরেরা। তাই সেইসব সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে আগরতলা শহরে আনুমানিক ১,২০০টির মতো পথ কুকুর রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কুকুরগুলিকে শেল্টার হাউসে স্থানান্তরিত করে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণের বিষয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

———

Releated Posts

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top