News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সড়ক সুরক্ষা দিবসেই দুর্ঘটনা: মন্ত্রীর এসকর্ট গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন প্রধানশিক্ষকের
Image

সড়ক সুরক্ষা দিবসেই দুর্ঘটনা: মন্ত্রীর এসকর্ট গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন প্রধানশিক্ষকের

আগরতলা, ২৮ জানুয়ারি : সড়ক সুরক্ষা দিবসের দিনেই এক মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশালগড়ে। আজ দুপুরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার এসকর্ট গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় বাইক আরোহী মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত লকডাইন বাজার এলাকায় সড়ক সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে এক সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। বিশালগড়, মধুপুর ও মহিলা থানার যৌথ উদ্যোগে এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জেলাশাসকসহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই সময় মন্ত্রীর এসকর্ট গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা অমর চাঁদ চৌধুরী। তিনি প্রাক্তন প্রধানশিক্ষক।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top