News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলাই জেলা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন
Image

ধলাই জেলা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন

আগরতলা, ২৮ জানুয়ারি: ধলাই জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক বড়সড় সুখবর মিলেছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ধলাই জেলা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী–আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন প্রকল্পের অধীনে এই ব্লক নির্মাণে মোট ২৩.৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি লেখেন, এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক চালু হলে ধলাই জেলার স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে ট্রমা কেয়ার, হৃদ্‌রোগ সংক্রান্ত চিকিৎসা এবং অন্যান্য গুরুতর রোগের ক্ষেত্রে জেলা স্তরেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে। এর ফলে সংকটজনক অবস্থার রোগীদের আর আগরতলায় রেফার করার প্রয়োজন পড়বে না, যা রোগী ও তাঁদের পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়।

তাঁর কথায়, নতুন এই পরিকাঠামোতে আধুনিক আইসিইউ ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এতে করে ধলাই জেলার প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মানুষেরাও উন্নত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা লাভ করবেন।

এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তাঁদের দূরদর্শী নেতৃত্বেই ত্রিপুরার মতো জনজাতি অধ্যুষিত রাজ্যে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top