News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় উত্তেজনা: যুবককে অপহরণ অভিযোগ ঘিরে ভাঙচুর, তদন্তে পুলিশ
Image

কদমতলায় উত্তেজনা: যুবককে অপহরণ অভিযোগ ঘিরে ভাঙচুর, তদন্তে পুলিশ

কুমারঘাট, ২৭ জানুয়ারি: কুমারঘাট থেকে ধর্মনগর চন্দ্রপুরে হরিনাম সংকীর্তনে এসে অপহৃত হল এক যুবক। রাতভর অজ্ঞাত স্থানে থাকার পর মঙ্গলবার ভোরে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতল ডহর থেকে উদ্ধার হল ওই যুবক। ঘটনায় কদমতলা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

বিবরনে অপহৃত যুবক জানায়, সে গতকাল অর্থাৎ সোমবার কুমারঘাট থানাধীন নিদেবি এলাকায় তার বাড়ি থেকে ডেমো ট্রেনে করে ধর্মনগর আসে। পরে শহরের চন্দ্রপুর গর্জনটিলা এলাকায় হরিনাম সংকীর্তন দেখতে যায় সে। হঠাৎ সেখান থেকে দু’ তিনজন যুবক তাকে হাত ও চোঁখ বেঁধে অপহরণ করে বলে জানায়। অপহৃত যুবকের নাম বিশ্বনাথ দাস (৩০) পিতা জয়হরি দাস। সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানায়, সারারাত পায়ে হেঁটে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর যখন সকাল হয় তখন ওই অপহরণকারী যুবকরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় সে বহু কষ্টে হাত ও চোখ খুলে পালিয়ে এলাকাবাসীদের দ্বারস্থ হয় ও সমস্ত ঘটনা জানায়।

তখন এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের আব্দুল খালেক ও নাসিমা বেগমের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দারা জানায়, নাসিমা বেগমের ভাই ওইসব মানব ও বিভিন্ন পাচারকারীর সঙ্গে যুক্ত রয়েছে তাই তাদের সন্দেহ নাসিমা বেগমের বাড়ির উপরই হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তাদের বাড়িতে ভাংচুর চালায় স্থানীয়রা।

এদিকে,ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান এবং সমস্ত পরিস্থিতি সামাল দেন। অপরদিকে অপহৃত যুবক ও নাসিমা বেগমকে থানায় নিয়ে আসা হয়। তবে এটি আদৌ অপহরণ না অন্য কোন চক্রান্ত তার সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে সম্পূর্ণ ঘটনার অনেক রহস্য দেখা দিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top