News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাম্বুকছড়ায় ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

কাম্বুকছড়ায় ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আগরতলা, ২৭ জানুয়ারি: পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা আরডি ব্লকের অন্তর্গত কাম্বুকছড়া এসবি স্কুল মাঠে আজ ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার যুবকদের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ ও সক্রিয় হয়ে উঠতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের কমান্ডেন্ট রাবিশ কুমারসহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমান্ডেন্ট রাবিশ কুমার জানান, সিআরপিএফ শুধু দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এলাকার মানুষের সাংস্কৃতিক, মানসিক ও দৈহিক বিকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, এই ধরনের সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সিআরপিএফ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা আরও দৃঢ় হয়। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় মানুষজন ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top