News Flash

  • Home
  • দেশ
  • বিজাপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জখম ১১ নিরাপত্তাবাহিনী জওয়ান
Image

বিজাপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জখম ১১ নিরাপত্তাবাহিনী জওয়ান

বিজাপুর, ২৬ জানুয়ারি : ছত্তীসগঢ়ের বিজাপুরে মাওবাদীদের পেতে রাখা ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ১১ জন নিরাপত্তাবাহিনীর জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের এয়ার লিফট করে রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ছ’টি আইইডি বিস্ফোরিত হয়েছে। রবিবারের এই বিস্ফোরণটি ঘটেছে যখন নিরাপত্তাবাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল।

শনিবার, মাওবাদীদের গতিবিধি সম্পর্কে খবর পেয়ে বিজাপুরের উসুর এলাকায় অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের কাছে খবর ছিল, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার সীমানার করেগুত্তা পাহাড়ের জঙ্গলে মাওবাদীরা আত্মগোপন করেছে। সেই এলাকাতেই মাওবাদীদের সশস্ত্র গেরিলা বাহিনীর সদস্যরা লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল।

গোপন সূত্রে খবর পাওয়ার পর, ছত্তীসগঢ়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ যৌথ অভিযান শুরু করে। অভিযানে আধাসেনার “কোবরা” কম্যান্ডোরাও অংশগ্রহণ করেছিল, যারা জঙ্গলযুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত।

রবিবার, অভিযান চলাকালীন মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরিত হলে ১১ জন জওয়ান আহত হন। এদের মধ্যে সিআরপিএফ-এর “কোবরা” বাহিনীর একটি সাব ইনস্পেক্টরও রয়েছেন। ছত্তীসগঢ় পুলিশের এক কর্মকর্তা জানান, “বিস্ফোরণটি দুর্গম এলাকায় ঘটায়, উদ্ধারকাজ কিছুটা সময়সাপেক্ষ ছিল। তবে সকলকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিপন্মুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল, সকলের জ্ঞান রয়েছে।”

প্রাথমিকভাবে জানা গেছে, তিন জওয়ানের পায়ে আঘাত লেগেছে, অন্য তিন জনের চোখে বোমার স্‌প্লিন্টারের আঘাত রয়েছে।

এদিকে, দু’দিন আগে বিজাপুরের অপর এক এলাকায় নিরাপত্তাবাহিনী মাওবাদীদের লুকানো বিস্ফোরক উদ্ধার করেছিল। সেই সময় জঙ্গলের মধ্যে থেকে ১৬টি আইইডি, ৭৮টি জিলেটিন স্টিক, এক কিলোগ্রাম গান পাউডার, চারটি ব্যাটারি এবং কয়েকটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top