আগারতলা, ২৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’–এর ১৩০-তম পর্বে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের ভাবনা ও বার্তা ভাগ করে নেন। এদিন সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও বিভিন্ন জেলায় সংগঠন, মণ্ডল ও বুথ স্তরে বিজেপি কর্মী-সমর্থকরা একযোগে অনুষ্ঠানটি শ্রবণ করেন।
রামনগর মণ্ডলের উদ্যোগে কের চৌমুহনী এলাকায় বিশেষভাবে ‘মন কি বাত’ শ্রবণের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি স্থানীয় কর্মী ও বাসিন্দাদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান ঘিরে কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। দেশ গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ, ইতিবাচক উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিতরা।

১৩০-তম ‘মন কি বাত’ শ্রবণে রামনগর মণ্ডলের উদ্যোগ, উপস্থিত মেয়র দীপক মজুমদার
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















