News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করা হল বড়জলার মন্ডল সভাপতি রাজীব সাহাকে
Image

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করা হল বড়জলার মন্ডল সভাপতি রাজীব সাহাকে

আগরতলা, ২৫ জানুয়ারি: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করা হল বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে। উল্লেখ্য, জমি দালালি ও জমি মাফিয়াগিরির অভিযোগে বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে রাজীব সাহাকে এয়ারপোর্ট থানায় নিয়ে এসে কয়েক ঘন্টা ধরে টানা জেরা চালান পুলিশ আধিকারিকরা। জেরার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে জমি দখল, অবৈধ লেনদেন ও দালালি সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে।

দলীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-এর নির্দেশক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজিব সাহা পুলিশের হাতে গ্রেফতার হন এবং অভিযোগিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top