News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া দুই স্কুটি সহ এক চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ
Image

চুরি যাওয়া দুই স্কুটি সহ এক চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ

আগরতলা, ২৫ জানুয়ারি: চুরি যাওয়া দুটি স্কুটি উদ্ধার করে এক চোরকে আটক করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।

তিনি জানান, গত ২২ জানুয়ারি সেবিকা দেববর্মা নামে এক মহিলার স্কুটিটি তার কোয়ার্টারের সামনে থেকে চুরি যায়। ঘটনার পর ২৪ জানুয়ারি তিনি এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সুমন নমঃ নামে এক ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কাছ থেকে আরও একটি স্কুটির সন্ধান মেলে, যা প্রায় দুই মাস আগে চুরি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ মোট দুটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, অভিযুক্ত সুমন নমঃকে আজ আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে যুক্ত আরও তথ্য ও ঘটনার সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top