News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূর ওপর ভাসুরের নৃশংস হামলা, শাবল ও লোহার রডের আঘাতে গুরুতর জখম এক মহিলা
Image

গৃহবধূর ওপর ভাসুরের নৃশংস হামলা, শাবল ও লোহার রডের আঘাতে গুরুতর জখম এক মহিলা

শান্তিরবাজার, ২৪ জানুয়ারি: শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কালীবাজার এলাকায় শনিবার প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর পারিবারিক হিংসার ঘটনা। অভিযোগ, নন্দিতা মজুমদার নামে এক গৃহবধূকে তাঁরই ভাসুর দিলীপ মজুমদার শাবল ও লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ হঠাৎ উত্তেজিত হয়ে দিলীপ মজুমদার লোহার রড ও শাবল হাতে নন্দিতা মজুমদারের উপর ঝাঁপিয়ে পড়েন। গুরুতরভাবে আহত হন নন্দিতা দেবী।

ঘটনার সময় নন্দিতা মজুমদারের মায়ের চিৎকারে ছুটে আসেন তাঁর ছেলে শুভম মজুমদার। তিনি জানান, ওই সময় তিনি বাড়িতে উপস্থিত না থাকলে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। শুভমের অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই দিলীপ মজুমদার এই হামলা চালিয়েছেন।

আহত অবস্থায় নন্দিতা মজুমদারকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কালীবাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, অতি শীঘ্রই তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

ঘটনার পর গোটা এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, এই গুরুতর পারিবারিক হিংসার ঘটনায় প্রশাসন অভিযুক্ত দিলীপ মজুমদারের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top