News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবস ও নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে মর্ডান ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি
Image

প্রজাতন্ত্র দিবস ও নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে মর্ডান ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি

আগরতলা, ২৪ জানুয়ারি : নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মর্ডান ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ একাধিক সামাজিক অনুষ্ঠান।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মর্ডান ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান শিবির। স্থানীয় যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় নবনির্মিত ক্লাবগৃহ, জিম ও পাঠাগারের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, প্রসেনজিৎ লোধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মর্ডান ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top