News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগরতলা, ২০ জানুয়ারি: জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও যানচালকদের মধ্যে সচেতনতা বাড়াতে একমাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও খোয়াই জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া নেতাজি নগর বাসস্ট্যান্ডে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সন্দীপ দেববর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষান সহ প্রশাসন, পুলিশ ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় শহরের বিভিন্ন সড়কের পাশে যানবাহনের অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ পার্কিংয়ের কারণে শহরের যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মহকুমা পুলিশ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মসূচিতে যানবাহন চালকদের হেলমেট ব্যবহার, সিটবেল্ট পরা, ট্রাফিক নিয়ম মেনে চলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সড়ক সুরক্ষা মাস জুড়ে এ ধরনের আরও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top