News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে শৃঙ্খলার অভাব, দায়িত্বজ্ঞানহীন কর্মচারীদের কারণে গ্রাহক চরম অসন্তুষ্ট
Image

তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে শৃঙ্খলার অভাব, দায়িত্বজ্ঞানহীন কর্মচারীদের কারণে গ্রাহক চরম অসন্তুষ্ট

আগরতলা, ১৯ জানুয়ারি : তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে দায়িত্বজ্ঞানহীনতা ও শৃঙ্খলাহীনতার অভিযোগ উঠেছে। অফিসের একাংশ কর্মচারী নিয়মিত সময়মতো উপস্থিত হন না, গ্রাহক পরিষেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি অফিস হলেও পরিবেশ যেন একেবারেই ঢিলেঢালা এবং কর্মীরা ব্যক্তিগত স্বার্থ ও শখ পূরণের জন্য অফিসকে ব্যবহার করছেন।

ডিভিশন-১-এর জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস অফিস চলাকালীন সময়ে নিজের মোবাইল ও ক্যামেরা নিয়ে ব্লগিংয়ে ব্যস্ত থাকেন। তিনি নিজেকে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলেও পরিচয় দেন। সহকর্মীদের অভিযোগ, অফিসের প্রকৃত দায়িত্ব ফেলে ভিডিও বানানোই যেন তাঁর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে মানিক দেব, পার্বতী নমঃ ও নীশা শীল—এই তিন কর্মচারীর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অনিয়মিত উপস্থিতি, দায়িত্বে গাফিলতি ও অফিস কামাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার সরেজমিনে অফিসে গিয়ে এই অভিযোগের সত্যতা মিলেছে।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে রবিবার, যখন বিদ্যুৎ দপ্তরের এম.ডি-র তেলিয়ামুড়া সফরের দিন শহরজুড়ে ৪৫ মিনিট বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সূত্রের খবর, সিনিয়র ম্যানেজার আগেই বিশ্বজিৎ বিশ্বাসকে স্টেশন লিভ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবুও তিনি ছিলেন অনুপস্থিত। স্থানীয়দের কটাক্ষ, হয়তো তখন তিনি ব্যস্ত ছিলেন নতুন ব্লগ কনটেন্ট বানাতে।

এই অনিয়মের জেরে সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। তবে প্রশ্ন উঠছে—শুধু শোকজই কি যথেষ্ট? নাকি এবার প্রকৃত তদন্ত ও শাস্তি হবে দায়ী কর্মীদের জন্য?

গ্রাহকরা উদ্বিগ্ন, অফিসে ঠিকমতো হাজিরা না থাকায় সময়মতো বিদ্যুৎ সংযোগ, মেরামত বা অভিযোগ নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। এই চিত্র সরকারি পরিষেবার প্রতি মানুষের আস্থায় বড়সড় ধাক্কা দিচ্ছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top