News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে নাবালিকাকে ঘিরে উত্তেজনা, ধর্মীয় পরিচয় গোপনের অভিযোগে আক্রান্ত আত্মীয়রা
Image

বিশালগড়ে নাবালিকাকে ঘিরে উত্তেজনা, ধর্মীয় পরিচয় গোপনের অভিযোগে আক্রান্ত আত্মীয়রা

আগরতলা, ১৭ জানুয়ারি: বিশালগড়ের উত্তর রাউৎখলায় এক নাবালিকাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, উত্তর রাউৎখলার বাসিন্দা আতিকুল ইসলামের ক্রিকেটার পুত্র মোবারক ইসলাম ওরফে রাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে এক হিন্দু নাবালিকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।

নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে নাবালিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং পরে তার সঙ্গে অসদাচরণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে নাবালিকার কাকা কয়েকজনকে সঙ্গে নিয়ে উত্তর রাউৎখলায় অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলতে যান।

অভিযোগ, সেই সময় মোবারক ইসলাম ওরফে রাকিব দলবল নিয়ে নাবালিকার কাকা ও তাঁর সঙ্গে থাকা বন্ধুর উপর হামলা চালায়। হামলায় দু’জন গুরুতরভাবে আহত হন এবং তাঁদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর রাতেই নাবালিকার বাবা বিশালগড় থানায় অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্ত মোবারক ইসলাম ওরফে রাকিব সহ কাউকেই গ্রেফতার করা হয়নি। এমনকি রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ যথাযথ তদন্তও শুরু করেনি বলে অভিযোগ উঠেছে।

যদিও এই অভিযোগগুলির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর এলাকাবাসীর।

Releated Posts

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top