News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত
Image

শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জানুয়ারি: আগরতলাস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে শনিবার বেসরকারি সংস্থায় নিয়োগের লক্ষ্যে এক জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে মোট ৪৮টি শূন্য পদ পূরণ করার উদ্দেশ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়।

ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মূলত ত্রিপুরার বিভিন্ন বেসরকারি সংস্থায় নিয়োগের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জব ফেয়ারে মাধ্যমিক পাশ থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীদের জন্য একাধিক পদে সরাসরি সাক্ষাৎকার ও প্রাথমিক বাছাইয়ের সুযোগ রাখা হয়।

এ বিষয়ে দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান, রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন

আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top