গুমলা, ৮ এপ্রিল (হি.স.) : গুমলার এক গৃহবধূ এবং তার শিশু সন্তানকে জোর করে তুলে নিয়ে গিয়ে রাঁচির একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এক ব্যক্তি| এরপর আপত্তিজনক অবস্থার ভিডিও তুলে সেটি ওই মহিলার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়| এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে রবিবার|
জানা গিয়েছে এই ঘটনার পর ওই গৃহবধু শ্বশুর বাড়ি ফিরে গেলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়| এরপর নিগৃহীতা মহিলা তার সঙ্গে দুষ্ককর্ম এবং তার ভিডিও বানানোর আভিযোগ এনে অভিযুক্ত অমিত কুমারের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত ওই অভিযুক্ত অমিতের বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়| আদালতের নির্দেশে পুলিশ অমিতের নামে গুমলা থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমিত আগে বিহারের বেগুসরাইয়ে থাকত কিন্তু সম্প্রতি সে রাঁচিতে এসে ঠিকাদারের কাজ করে| ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, গুমলার ওই গৃহবধূ তার অভিযোগে জানিয়েছে, সম্প্রতি অভিযুক্ত অমিত জোর করে তুলে নিয়ে এসে তাকে একটি ঘরে আটকে তাকে ধর্ষণ করে তার ভিডিও তুলে সেই ভিডিও তার শ্বশুরবাড়ি লোকেদের কাছে পাঠিয়ে দেয়| এর পর সে শ্বশুর বাড়িতে ফিরে গেলে শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়া হয়| ওই মহিলা তার অভিযোগে জানিয়েছে, সে অমিতকে বাধা দিতে গেলে অভিযুক্ত অমিত তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়| পুলিশ সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে| অভিযোগ দায়ের করার পর আভিযুক্ত অমিত পলাতক বলে জানা গিয়েছে|
জোর করে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















