News Flash

  • Home
  • Uncategorized
  • কানাডায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৫ আইস হকি খেলোয়াড়
Image

কানাডায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৫ আইস হকি খেলোয়াড়

ট্টাওয়া(কানাডা), ৮ এপ্রিল (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ১৫ আইস হকি খেলোয়াড়। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় পশ্চিম কানাডার সাসক্যাটচেয়ান প্রদেশের রেজিনা থেকে ১৮৫ মাইল উত্তরে টিসডালিতে একটি বেপোরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের দিক একেবারে দুমড়ে মুছড়ে যায়। সাধারণ যাত্রী ছাড়াও বাসটির মধ্যে হামবোলডট ব্রোনকস জুনিয়র দলের আইস হকি খেলোয়াড়েরা ছিল। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১৪কে নিহত বলে ঘোষণা করে। পরে চিকিৎসা চলাকালীন আরও ১ জনের মৃত্যু হয়। মৃতেরা প্রত্যেকেই হামবোলডট ব্রোনকস জুনিয়র দলের সদস্য।

সাসক্যাটচেয়ান জুনিয়র হকি লিগের সেমিফাইনাল ম্যাচ খেলতে নিপাউইন শহরে যাচ্ছিল। অন্যদিকে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে শনিবার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডার। এই শোকবার্তায় তিনি জানিয়েছেন, মর্মান্তিক বাস দুর্ঘটনায় হামবোলডট ব্রোনকস ১৪ জনের মৃত্যুতে গোটা দেশ শোকাহত। পাশাপাশি নিহতদের পরিবারবর্গের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।

কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top