News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক প্রকল্পে সুবিধাভোগী নির্বাচনে ব্যাপক অনিয়ম ছিল, প্রতিবাদে পঞ্চায়েতে ডেপুটেশন
Image

একাধিক প্রকল্পে সুবিধাভোগী নির্বাচনে ব্যাপক অনিয়ম ছিল, প্রতিবাদে পঞ্চায়েতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ মার্চ৷৷ বিশালগড় আরডি ব্লক দুনীর্তির বাধন থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না৷ এই ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের নানা কেলেঙ্কারি একের পর এক বেরিয়ে আসছে নতুন সরকার গঠনের পর৷ এবার নতুন করে কেলেঙ্কারির খাতায় নাম জড়াল ব্লকের ও পঞ্চায়েত সমিতির একাংশ আধিকারিক৷ তাদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোললেন খোদ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব শৈবাল লস্কর ঐ পঞ্চায়েতের আজ বিশালগড় বিজেপি মন্ডল কমিটির অন্তর্গত ৪নং শক্তি কেন্দ্রের উদ্যোগে এক ১৩ দফা দাবীর ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করেন৷ ঐ ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ৪নং শক্তি  কেন্দ্রের ইনচার্জ প্রফুল্ল দেবনাথ৷ পঞ্চায়েত সচিব শৈবাল লস্কর ডেপুটেশনে আগত সদস্যদের কাছে ব্লক ও পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগে বলেন, ২০১৭ সালে ইন্দ্রা যোজনায় গৃহ নির্মাণ প্রকল্পে ৫টি গৃহ নির্মাণের জন্য বেনিফিশারীর নাম পঞ্চায়েত সমিতি থেকে নির্ধারণ করে দেয়৷ অথচ বেনিফিসারীর নাম গ্রাম সংসদ বসে নির্ধারণ করা হয়৷ এর বিরুদ্ধে তিনি তৎকালীন বিডিওর গোচরেও নেন, কিন্তু কোন ফল পাওয়া যায়নি৷ এই পঞ্চায়েত ৩টি তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে৷ তাই ব্লক ও পঞ্চায়েত সমিতি নানা ভাবে তাদের হয়রানী করত বলে এলাকাবাসীর অভিযোগ৷ পঞ্চায়েতে সচিব এই অভিযোগগুলি পুর্বতন বিডিওর কাছে লিখিত ভাবে দায়ের করেছে৷ কিন্তু কোন ফল পাওয়া যায়নি বলে অভিযোগ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাজকর্মেও অখুশি এলাকাবাসী৷

তাদের অভিযোগ পুকুর সংস্করনের জন্য ২০১ জন শ্রমিক কাজ করানো হলেও সেখানে ৪০৫ জন শ্রমিক কাজ হয়েছে বলে ২০১৬-১৭ হিসাবে দেখানো হয়৷ তাছাড়া একই ব্যক্তি বিভিন্ন নামে ফুলের বাগান পেয়েছে৷ কৃষকদের সার ও সঠিক সময়ে প্রদান করা হয়নি৷ বিভিন্ন পাম্প মেশিন, কৃষি জমিতে ঔষুধ স্প্রে মেশিন পঞ্চায়েতে আসলেও প্রকৃত গরীবদের না দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয় বলে অভিযোগ৷ তাছাড়া পঞ্চায়েত এলাকায় নিম্নমানের ড্রেইন নির্মাণ করা হয় বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে৷ সাধারণ মানুষের নানা অভিযোগ ও সমস্যা নিয়ে শক্তি কেন্দ্রের উদ্যোগে আজ ডেপুটেশন দেওয়া হয়৷ পঞ্চায়েত সচিব দাবীগুলির যৌক্তিকতা মেনে নেয় এবং যথা সম্ভব তিনি সমস্যা দূর করার আশ্বাস দেয় বলে জানা যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top