News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, ২০২৩ উদ্বোধন প্রধানমন্ত্রীর
Image

আগামীকাল গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, ২০২৩ উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, ২০২৩ উদ্বোধন করবেন। মুম্বইতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই সামিটের উদ্বোধন করবেন। মুম্বই শহরের এমএমআরডিএ গ্রাউন্ডে বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন চলবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট (জিএমআইএস) ২০২৩-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন করবেন। ১৭ থেকে ১৯ অক্টোবর মুম্বইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনদিনের এই সম্মেলনে বন্দরের ভবিষ্যৎসহ সামুদ্রিক বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের জন্য এই শীর্ষ সম্মেলনটি একটি চমৎকার প্ল্যাটফর্ম। সম্মেলন চলাকালীন, প্রধানমন্ত্রী ‘অমৃত কাল ভিশন, ২০৪৭’ উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী ২৩ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেটিকে দেশের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই শীর্ষ সম্মেলনটি দেশের বৃহত্তম সামুদ্রিক ইভেন্ট। এই সম্মেলনে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া (মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিমসটেক অঞ্চল) সহ বিশ্বের প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top