News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাশহর ভেনাস ক্লাবের উদ্যোগে স্বেচছায় রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

কৈলাশহর ভেনাস ক্লাবের উদ্যোগে স্বেচছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৫ অক্টোবর : শহরের ঐতিহ্যবাহী ভেনাস ক্লাবের উদ্যোগে রবিবার কৈলাশহর টাউন কালীবাড়ি প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ভেনাস ক্লাব। এ বছর ৫১ বছরে পা দিয়েছে কৈলাশহরের ভেনাস ক্লাব। প্রতিবছরের ন্যায় এ বছরও ভেনাস ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছে। প্রতি বছরই বড় মাপের পূজা করে থাকে ভেনাস ক্লাব। প্রদীপ প্রজ্জলন করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেব রায়।  এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া, কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, কৈলাশহর পুরপরিষদের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা, কৈলাশহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্য অনুপম পাল, কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিশিষ্ট সমাজসেবী উত্তম দে থেকে শুরু করে আরো অনেকে। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top