News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই সঙ্গে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ গোটা শহর
Image

একই সঙ্গে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ গোটা শহর

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৩ অক্টোবর : এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইল কৈলাশহরের পদ্মেরপাড় এলাকার জনগণ।  মা ও ছেলের এক সাথে  মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যুতে গোটা কৈলাশহর জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার বাসিন্দা মিরা দত্ত(৭০) আজ ভোরবেলা উনার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানা থেকে মেঝেতে পড়ে যান। তরিঘড়ি কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে তাকে নিয়ে যায় উনার ছেলে শান্তনু দত্ত। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে মীরা দত্তের। পরবর্তী সময় উনার ছেলে শান্তনু দত্ত কর্তব্যরত চিকিৎসকের সাথে কথাবার্তা বলছিলেন তবে  হঠাৎই  তার হার্ড ব্লক হয়ে যায়, তিনিও ঘটনাস্থলে প্রাণ হারান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৫৫ বছর। উনার এক কন্যাসন্তান  রয়েছে।  শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ মা ও ছেলের মৃতদেহ একসঙ্গে  নিয়ে আসা হয় পদ্মেরপার এলাকায় ওদের নিজ বাড়িতে।  মৃতদেহ নিয়ে আসার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমান। কান্নায় ভেঙ্গে পড়ে সবাই। উক্ত ঘটনার খবর পেয়ে মীরা দত্তের বাড়িতে ছুটে যান কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে থেকে শুরু করে সিপিআইএম দলের নেতৃত্বরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাশহর মহকুমা জুড়ে শোকের  ছায়া বিরাজ করছে।

Releated Posts

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top