News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্কুল গেমসে অংশ নিতে রাজ্যদল গঠন প্রক্রিয়া শুরু ১৯শে
Image

জাতীয় স্কুল গেমসে অংশ নিতে রাজ্যদল গঠন প্রক্রিয়া শুরু ১৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। জাতীয় স্কুল গেমসে ত্রিপুরা দল অংশ নেবে। ৬৭ তম এবারকার জাতীয় স্কুল গেমসে বিভিন্ন ইভেন্টে ত্রিপুরা দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। এই উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় ইতোমধ্যে প্রথমে ব্লক স্তরে,  পরে মহকুমা স্তরে এবং সবশেষে জেলা স্তরে প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য দল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যে কিছু ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। ১৯ ও ২০ অক্টোবর উত্তর ত্রিপুরা জেলায় বালক ও বালিকাদের অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স ভিত্তিক তিনটি বিভাগেই পার্ট ওয়ান ইভেন্ট থাংতা-এর সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। খেলোয়ারদের ১৯ অক্টোবর দুপুরের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। পার্ট-টু তে রাখা হয়েছে জিমন্যাস্টিক্স ব্যাডমিন্টন, বাস্কেটবল, হকি ও ফুটবলকে। এগুলোর প্রতিযোগিতা হবে ৭ থেকে ৯ নভেম্বর। পশ্চিম জেলা, সিপাহী জলা, ঊনকোটি এবং গোমতী জেলা এই ইভেন্টগুলো আয়োজন করবে। খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে ৭ নভেম্বর দুপুরের আগে। পার্ট-থ্রি তে রাখা হয়েছে যোগা এবং দাবা ইভেন্ট। এই দুটো ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ নভেম্বর। ধলাই জেলা এবং দক্ষিণ জেলা আয়োজন করবে। খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে ৯ নভেম্বরে দুপুরের আগে। এছাড়া খো-খো, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি এবং ফুটবলের অনূর্ধ্ব ১৭ বালক, বালিকা এবং অনূর্ধ্ব ১৪ বালিকাদের প্রতিযোগিতা পরবর্তী সময়ে দিনক্ষণ স্থির হবে বলে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জেনারেল সেক্রেটারি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top