News Flash

Image

ফের শান্তিরবাজারে দুঃসাহসিক চুরি

শান্তিরবাজার, ১২ অক্টোবর:রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল রাতে শান্তির বাজার সুগারমিল এলাকায় মুদি দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরনে জানা যায় ,বুধবার রাত্রিবেলায় শান্তির বাজার সুগারমিল এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চোরের দল। বৃহস্পতিবার সকালে দোকান মালিক এসে চুরির বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে দোকান মালিক জানিয়েছেন, চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে। যার মধ্যে বেশিরভাগ সিগারেট চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক আরও জানান, আগেও একবার এই দোকানে চুরি হয়েছিল। চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। গতকাল রাতেও পুনরায় চুরি সংগঠিত হয়েছে। এই দোকানটি শান্তির বাজার থানা থেকে ডিলছোড়া দুরত্বে অবস্থিত। তা সত্বেও এইভাবে চুরি হওয়াতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top