News Flash

  • Home
  • দেশ
  • যুবসমাজ শান্তি, সমৃদ্ধি ও শৃঙ্খলা অনুসরণ করলে দেশ আরও সমৃদ্ধ হবে : রাষ্ট্রপতি
Image

যুবসমাজ শান্তি, সমৃদ্ধি ও শৃঙ্খলা অনুসরণ করলে দেশ আরও সমৃদ্ধ হবে : রাষ্ট্রপতি

শ্রীনগর, ১১ অক্টোবর (হি. .) : যুবসমাজ যখন “শান্তি, সমৃদ্ধি ও শৃঙ্খলার” পথ অনুসরণ করবে, তখন দেশ স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধ ও আরও অগ্রসর হবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সেবা করে এই বিশ্ববিদ্যালয়ের গৌরব এনেছেন।” রাষ্ট্রপতির কথায়, দেশ আরও সমৃদ্ধ হবে, যখন আরও বেশি সংখ্যক তরুণ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধি অনুসরণ করবে।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমি এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমাবর্তনে গিয়েছি, কিন্তু এখানকার শিক্ষার্থীদের বলতে চাই এই ক্যাম্পাসটি অনেক সুন্দর। কাশ্মীর বিশ্ববিদ্যালয় অতীতে হজরতবালের আশীর্বাদ পেয়েছিল এবং তেমনই থাকবে।” রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, “কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজসেবাতেও অংশ নিচ্ছে, আমি তেমনটা দেখতে চাই, যাতে সমাজে একটি পরিবর্তন ঘটে।”

এই সমাবর্তন অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানটি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই বিশ্ববিদ্যালয়টি ‘অমৃত কাল’-এর যাত্রা শুরু করেছে। দু’দিনের সফরে বুধবার সকালেই শ্রীনগরে পৌঁছন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা। গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় রাষ্ট্রপতিকে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top