News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দির আলগাপুর ব্লকের অধীন পঞ্চায়েত গুলির অমৃত কলস ব্লক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে
Image

হাইলাকান্দির আলগাপুর ব্লকের অধীন পঞ্চায়েত গুলির অমৃত কলস ব্লক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে

হাইলাকান্দি (অসম) ৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার পঞ্চায়েত এবং হাইলাকান্দির পুরসভা ও লালা পুরসভার সাব ইউএলবিতে রাখা অমৃত কলসগুলি সংশ্লিষ্ট উন্নয়ন খন্ড এবং পুরসভায় নিয়ে আসার দ্বিতীয় দিনে সোমবার আলগাপুর ব্লকের অধীন ১৩টি পঞ্চায়েতের অমৃত কলস ব্লকে নিয়ে আসা হয়েছে । এদিন শোভাযাত্রা করে আলগাপুর ব্লক কার্যালয়ে এই অমৃত কলসগুলি নিয়ে আসা হয়েছে। এই উপলক্ষে আলগাপুর ব্লক কার্যালয় সোমবার অনুষ্ঠিত এক সভায় বক্তারা হাইলাকান্দি জেলায় অমৃত কলস নিয়ে জনসাধারণের শোভযাত্রা গণ আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিমত প্রকাশ করেন। বক্তাদের মধ্যে ছিলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী,জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা এডিসি কিমচিন লঙ্গাম।

অমৃত কলস গুলি নিয়ে যেতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে সূচি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী কাল, মঙ্গলবার,১০ অক্টোবর সকাল ১১ টায় দক্ষিণ হাইলাকান্দি ব্লকের পঞ্চায়েত গুলিতে এবং দুপুর ১টায় কাটলীছড়া ব্লকের জিপিগুলিতে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।এরপর ১৪ অক্টোবর সকাল ১১ টায় লালা পুরসভায় এবং বিকেল ৩ টায় হাইলাকান্দি পুরসভায় শোভাযাত্রা বের করা হবে অমৃত কলস নিয়ে। হাইলাকান্দি ব্লকের পঞ্চায়েত গুলি থেকে অমৃত কলস নিয়ে শোভাযাত্রা বের হব ১৫ অক্টোবর সকাল ১১ টায়। শোভাযাত্রাগুলিতে সাংসদ, বিধায়ক, প্রবীণ নাগরিক, জেলা আয়ুক্ত, অতিরিক্ত জেলা আয়ুক্ত, পঞ্চায়েত প্রতিনিধি,ওয়ার্ড কমিশনার সহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারন অংশ নিচ্ছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top