News Flash

Image

গোয়ালপাড়ায় বুনো হাতির হামলায় হতাহত দুই

গোয়ালপাড়া (অসম), ৯ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার পৃথক দুই স্থানে বুনো হাতির হামলায় একজনের মৃত্যুর পাশাপাশি আরেকজন আহত হয়েছেন। নিহতকে জেলার আগিয়া থানার অন্তৰ্গত ভিমাজুলি হাওয়ারভাঙা গ্রামের মিঠুন সাংমা ওরফে লুকেশ (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। অন্যদিকে পৃথক এক ঘটনায় সুশীল রাভা নামের ব্যক্তি আহত হয়েছেন।

জানা গেছে, রবিবার রাতে ভিমাজুলি হাওয়ারভাঙা গ্রামে এক দল বুনো হাতি হানা দিয়ে ব্যাপক উপদ্রব সৃষ্টি করেছিল। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ অতীষ্ঠ গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুনের মশাল, টিন ইত্যাদি নিয়ে হাতির পালকে তাড়ানো চেষ্টা করছিলেন। তখন পালের একটি হাতি তেড়ে এসে মিঠুন সাংমাকে তার শুঁড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মারে। ফলে যা হওয়ার, ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুনের।

ঘটনার খবর শুনে রাতেই আগিয়া থানার ওসি সুজিত সিনহা অন্য পুলিশ কর্মীদের নিয়ে অকুস্থলে ছুটে যান। তাঁরা মিঠুনের মৃতদেহ উদ্ধার করে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।

এদিকে একই রাতে কৃষ্ণাই থানার অন্তৰ্গত খারডাঙরে বুনো হাতির আক্ৰমণে সুশীল রাভা নামের ব্যক্তি আহত হয়েছেন। প্রাপ্ত খবরে প্রকাশ, বুনো হাতির এক দল গত কয়েকদিন ধরে মরনৈ, রাজাপাড়া, দহিকতা, কৃষ্ণাই অঞ্চলের বিভিন্ন স্থানে উপদ্রব সৃষ্টি করেছিল। এরা দিবালোক পার্শ্ববর্তী জঙ্গলে অবস্থান করলেও রাতের দিকে জনপদে নেমে এসে তাণ্ডব সৃষ্টি করে মানুষে ঘরদুয়ার ভেঙে ধান-চাল খেয়ে সাবাড় করে চলে যায়।

গতকাল রাতেও হাতির দলটি খারডাঙর গ্রামে হানা দিয়ে সুশীল রাভাদের ঘর তছনছ করে দিয়েছে। হাতির হামলায় আহত হয়েছেন সুশীল।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top