News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যানজট সৃষ্টি করে মাছের গাড়ি আনলোড করার সংস্কৃতি রদ করতে চলেছে নিগম
Image

যানজট সৃষ্টি করে মাছের গাড়ি আনলোড করার সংস্কৃতি রদ করতে চলেছে নিগম

আগরতলা, ৭ অক্টোবর: আগরতলা শহরের  বাজার গুলিতে যানজট সৃষ্টি করে মাছের গাড়ি আনলোড করার সংস্কৃতি রদ করতে চলেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ।  আজ নাগিছড়া এলাকার পরিদর্শনে গিয়ে একথা বলেন নিগমের মেয়র দীপক মজুমদার।

এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বটতলা ও মহারাজগঞ্জ বাজারে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়ি গুলি এখন থেকে আর মাছ আনলোড করতে পারবে না। বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়িগুলি মাছ আনলোড করার জন্য শহরের অদূরে নাগীছড়ায় ব্যবস্থা করা হয়েছে।

সেখানে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়ি গুলির চালক ও সহচালকদের থাকার ব্যবস্থাও রয়েছে সেখানে। সেখানে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে। সেখানে সোসাইটি করে দেওয়া হয়েছে। 

এদিন পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন  নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ মহারাজগঞ্জ ও বটতলা বাজারের ব্যবসায়ীরা। 

এদিন তিনি আরও বলেন, নাগিছড়াস্থিত ফিস ট্রানসিপ প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ১২ অক্টোবর।মুখ্যমন্ত্রী এই প্ল্যান্টের উদ্বোধন করবেন। আগরতলা শহরকে যান জট মুক্ত করতে এবং বিভিন্ন বাজার গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top