News Flash

Image

রাজ্যে প্রবেশের পথে ফের আটক নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর : ত্রিপুরায়  নিয়ে আসার প‌থে ক‌ন্টেনার বোঝাই নেশা জাতীয় কফসিরাফ ও ফে‌ন্সি‌ডিল ধরা পড়ল চুরাইবাড়ি বাজা‌রিছড়া এলাকায়। ঘটনার বিবরণে পু‌লিশ চেক গে‌টের ইনচার্জ প্রণব মি‌লি জানান যে ,শুক্রবার কাকভোরে এএস-০১-এমসি -৮৫৮০  নম্ব‌রের এক‌টি ছয় চাকার গৃহ সামগ্রী বোঝাই ক‌ন্টেনার গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাবার প‌থে রা‌জ্যের অ‌ন্তিম চেক গেট চুরাইবা‌ড়ি‌তে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ। এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে বি‌ভিন্ন বস্তায় নয় হাজার বোতল ‌নেশা জাতীয় কফ সিরাফ উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক নয় লক্ষ টাকার মত হ‌বে। এ‌ কা‌ন্ডে গা‌ড়ির চালক ও সহচাল‌ককে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের নাম যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাস। উভ‌য়ের বা‌ড়ি গুয়াহা‌টি‌তে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।ধৃত‌দের শ‌নিবার আদাল‌তে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top