News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার শ্রমিকদের দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টি.এফ.ডি.পি.সি -র ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন
Image

রাবার শ্রমিকদের দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টি.এফ.ডি.পি.সি -র ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর : রাবার শ্রমিকদের দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টি.এফ.ডি.পি.সি -র ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহাল, রাবার শ্রমিকদের থেকে সরকারি চাকুরিতে নিয়োগ করার জন্য দাবি জানান ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি।
শুক্রবার ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি থেকে দাবী জানানো হয় টি এফ ডি পি সি -র অধীনে থাকা বিভিন্ন রাবার বাগান বেআইনি ভাবে দখল করা হয়েছে।এই ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে দাবিগুলি বিবেচনা করে পূরণ করার। সিআইটিইউ রাজ্য কমিটির রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি তার ঘনিষ্ঠদের সুযোগ করে দেওয়ার জন্য বন আইন পাস করেছে। যাতে বিজেপি -র ঘনিষ্ঠরা সবকিছু আত্মসাৎ করতে পারে। এ সরকারের লক্ষ্য একটাই গরীব মানুষকে উচ্ছেদ করে বিজেপি ঘনিষ্ঠদের হাতে দেশকে তুলে দেওয়ার। আর এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে শ্রমিকরা ময়দানে রয়েছে। তারপরও শ্রমিকদের পাশাপাশি কৃষকদেরও মাঠে নামতে হবে বলে অভিমত ব্যক্ত করে মানিক দে। তিনি আরো বলেন দেশে এই বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। মানুষ এই সরকার থেকে নিস্তার চাইছে। কারণ শ্রমিকদের মজুরি কমিয়ে দিয়েছে সরকার, আর বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। রেশন শপের মাধ্যমে যেসব সামগ্রী মানুষকে প্রদান করার কথা তা মিলছে না। যার ফলে মানুষ এখন অনাহারে ভুগছে। তাই মানুষ এখন আন্দোলনের নামার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি। আয়োজিত এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনিও সরকারের সমালোচনা করে বলেন দিন দিন রাবারের মূল্য কমছে।

Releated Posts

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ২১ জুলাই:  পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় তালাবন্দি পড়ে রইল গোটা পঞ্চায়েত অফিস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top