News Flash

  • Home
  • খেলা
  • সুপার লিগের ভাইটাল ম্যাচে আজ এগিয়ে চলো – লালবাহাদুর
Image

সুপার লিগের ভাইটাল ম্যাচে আজ এগিয়ে চলো – লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। লীগ ম্যাচে ন্যূনতম গোলে পরাজয়ের ক্ষত এখনও শুকায়নি লাল বাহাদুর ব্যামাগারের। ইতোমধ্যে সুপার লিগে সাক্ষাৎকারের অপেক্ষায় এগিয়ে চলো সংঘ ও লাল বাহাদুর। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচ প্রতিপক্ষের সঙ্গে ড্র তে নিষ্পত্তি হওয়ার অর্থই হলো আসন্ন ম্যাচগুলিতে ওপেন লড়াইয়ের সুযোগ। সমান চাপে রয়েছে দুই দলই। সুপার লিগের চতুর্থ ম্যাচে আগামীকাল বিকেলে এগিয়ে চলো সংঘ খেলবে লাল বাহাদুর ব্যয়ামাগারের বিরুদ্ধে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে সমপর্যায়ে অবস্থান করছে দুই দল ।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর-এর চতুর্থ ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে এগিয়ে চলো সংঘ ও লাল বাহাদুর ব্যায়ামাগারের এটি দ্বিতীয় সাক্ষাৎকার। লীগ পর্যায়ের খেলায় প্রথম সাক্ষাতে এগিয়ে চলো সংঘ ন্যূনতম গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করেছিল। এগিয়ে চলো সংঘ চাইছে সেই ম্যাচকে হিসেবে ধরে জয়ের ধারা অব্যাহত রাখতে। পক্ষান্তরে লাল বাহাদুর ব্যয়ামাগরের ছেলেরা সুযোগ খোঁজার অপেক্ষায় আছে, প্রথম সাক্ষাতে পরাজয়ের মোক্ষম জবাব দিতে। ধারে এবং ভারে লীগ পর্যায়ের খেলার তুলনায় সুপার লিগের খেলা কিন্তু অনেকটা স্পর্শকাতর। তাই মাঠে কোন দল কেমন খেলে এখন সেটাই দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top