News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের এসডিও-র নিকট চিঠি দিয়েছেন স্থানীয় বিধায়ক
Image

রাস্তার সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের এসডিও-র নিকট চিঠি দিয়েছেন স্থানীয় বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : বামুটিয়া বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তা পূজার আগে মেরামত করার দাবিতে সোচ্চার হলেন বিধায়ক নয়ন সরকার। বৃহস্পতিবার পূর্ত দপ্তরের এসডিওর নিকট এলাকার রাস্তা মেরামত করতে চিঠি দিয়েছেন বিধায়ক। তিনি দাবি করেছেন, নিজ বিধানসভা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি রাস্তা দুর্গাপূজার আগে মেরামত করতে হবে। বামুটিয়া বিধানসভা এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত এই রাস্তাগুলোর মেরামতিতে হাত না পড়ায় প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন সাধারণ পথচারীরা। বিধায়ক নয়ন সরকার অভিযোগ করেন মানুষের যাতায়াতের এই দুর্ভোগ সমাধান করতে দপ্তর কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না। যার ফলে বিশেষ করে বৃষ্টির সময় নাজেহাল হতে হচ্ছে পথচারীদের।
 বৃহস্পতিবার পূর্ত দপ্তরের এসডিওকে দেওয়া চিঠিতে বিধায়ক দাবি করেন গান্ধীগ্রাম বাজার থেকে নরসিংগড়, বামুটিয়া থেকে দুর্গা বাড়ি ভায়া জলিলপুর রাঙ্গুটি-বামুটিয়া, নোয়াগাঁও থেকে ছেছুরিয়া ভায়া বাজালঘাট, বেড়ীমুড়া থেকে তালতলা, শালবাগান থেকে পটোনগর l ভাইয়া বিএসএফ পাড়া এবং গান্ধীগ্রাম থেকে পশ্চিমপাড়া যাওয়ার রাস্তা গুলো অতিসত্বর মেরামত করতে। এখন দেখার বিধায়কের দাবিকে মান্যতা দিয়ে দপ্তর এই রাস্তাগুলো মেরামতিতে উদ্যোগ নেয় কিনা।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top