News Flash

  • Home
  • খেলা
  • নাইডু : ঘরের মাঠে পর্যুদস্ত ত্রিপুরা ইনিংসে জিতে বোনাস চন্ডিগড়ের
Image

নাইডু : ঘরের মাঠে পর্যুদস্ত ত্রিপুরা ইনিংসে জিতে বোনাস চন্ডিগড়ের

চন্ডিগড়-‌৩৯০/‌৯ (‌ডি:‌)

ত্রিপুরা-‌ ১৩১ &‌ ৫৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। দ্বিতীয় দিনের শেষেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। দেখার ছিলো তৃতীয় দিনে ত্রিপুরার লেজ কতটুকু লড়াই করতে পারেন। মঙ্গলবার ম্যাচের স্থায়িত্ব ছিলো মাত্র ১ ঘন্টা। আর ওই ১ ঘন্টায় ১৬.‌২ ওভারে ব্যাট করে ১৩ রান যোগ করার ফঁাকে শেষ ৩ টি উইকেট হারায় ত্রিপুরা। সফররত চন্ডিগড় জয়লাভ করে ইনিংস এবং ২০০ রানে। অনূর্ধ্ব-‌১৯ কর্ণেল সি কে নাইডু ট্রপি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চন্ডিগড়ের ৩৯০ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৩১ রান করেছিলো। ২৫৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা আবার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। এবং গুটিয়ে যায় মাত্র ৫৯ রানে। যা রাজ্যের ক্রিকেটের ইতিহাসে লজ্জাস্কর বিষয়। ম্যাচ থেকে বোনাস পয়েন্ট সহ ৭ পয়েন্ট পায় চন্ডিগড়। ১৪-‌১৭ জানুয়ারি ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। মোহালিতে হবে ম্যাচটি। ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ৪৬ রান করেছিলো ত্রিপুরা। ঘন কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় এদিন মধ্যান্নভোজের পর খেলা শুরু হয়। এদিনও শুরু থেকে নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। আশাছিলো ত্রিপুরার শেষের দিকের ব্যাটসম্যান-‌রা কিছুটা লড়াই ছুড়ে দেবেন। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৪২.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। শেষ দিকে রিয়াজ উদ্দিন ৮৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। চন্ডিগড়ের পক্ষে অর্জুন আজাদ ৭ রানে ৩ টি, নীল ৭ রানে এবং মহ:‌ আশাদ ১১ রানে ২ টি উইকেট দখল করেন। পরাজয়ে হতাশ ত্রিপুরার শিবির। আর ওই পরাজয়ের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় রাখলেন ত্রিপুরার কোচ। পরে কোচ বিশ্বজিৎ পাল বলেন,”ব্যাটসম্যান-‌রা যদি উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে না পারে কী আর করা যাবে। পাঞ্জাব ম্যাচের আগে হাতে কয়েকদিন সময় আছে। চেষ্টা করবো ওই সময়ের মধ্যে ভুলগুলো শুধরে নিতে। যাতে পাঞ্জাব ম্যাচে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে”।‌‌‌

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top